‘শুদ্ধাচার’ পুরস্কার পেলো আইসিটি বিভাগ

১৩ জুলাই, ২০১৯ ১৮:৩৮  
ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘শুদ্ধাচার’ সম্মাননা লাভ করেছে আইসিটি ডিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৮-১৯’ পুরস্কার গ্রহণ করেছেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের উপস্থিতিতে শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিভাগের সচিব, বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।